পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনা রোডে সিপিএম (CPIM) অফিসে ভাঙচুর, হামলার অভিযোগ। বিজেপির (BJP) বিরুদ্ধে সিপিএম অফিসে হামলা হয়েছে বলে দাবি। কয়েকদিন আগেই বামেদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার চন্দ্রকোনা রোড এ অবস্থিত সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। তবে, এই সব অভিযোগ-দাবি অস্বীকার করেছে গেরুয়া ব্রিগেড। তাদের পাল্টা দাবি,বড়-বড় ডান্ডা নিয়ে হামলা চালিয়েছে সিপিএম (CPM)।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। বামেদের দাবি, ভাঙচুর করার পাশাপাশি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোনা রোডে সিপিআইএমের মিছিলকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে এবার পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নেতৃত্ব গৌতম কৌড়ি বলেন, “সিপিএম ৯০ দশকের রাজনীতি ফেরাতে চাইছে। বড় বড় ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে বেরিয়েছিল। ওদের কার্যকর্তার ঘাড়ে ডান্ডা ছিল। ওরা কি ভয় দেখাতে চাইছে? এটা শুভেন্দু অধিকারীর সরকার চলছে। বন্দুক রাজনীতি ফিরিয়ে আনতে দেব না।”

অপরদিকে, সিপিএম নেতা বলেন, “ওরা আমাদের মিছিল দেখে ভয় পেয়েছে। পার্টি অফিসে যিনি ছিলেন তাঁকে বের করে দিয়েছে। তারপর গেট টপকে ঢুকে আগুন জ্বালিয়েছে। দুষ্কৃতীরা তো ময়দানের লড়াইয়ে ভয় পায়, তাই লুকিয়ে লুকিয়ে ঢুকেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *