চট্টগ্রামে লং মার্চের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দুই হাত মুষ্টিবদ্ধ করে ওপরের দিকে তুলে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চট্টগ্রামে লংমার্চের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ১১ দলীয় ঐক্য এবং আগামী দুই মাসে আরো তিনটি বিভাগে একই ধরনের কর্মসূচি রেখেছে তারা।

কর্মসূচির শেষে নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করারও কথা রয়েছে।

গত ৫ই সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা করেন জোটের নেতারা এবং তুলে ধরেন ছয় দফা বাস্তবায়নের দাবি।

কিন্তু প্রথম দিনের কর্মসূচিতেই এমন মন্তব্য আসে যে- লংমার্চে বাধা দেওয়া হলে বা দাবি পূরণ না হলে সরকার পতনের একদফা দেওয়া হবে।

কর্মসূচির শুরুতে ঢাকায় যে সমাবেশ হয়, সেখানে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে “ছয় দফা এক দফায় পরিণত হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *