Sumit Roy Arrest: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনে হানা দেয় সিআইডি ও এসটিএফের যৌথ দল। সেখান থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা।
শালবনি ও ডেবরায় জমি কেলেঙ্কারি এবং চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় অভিযুক্ত ছিলেন সুমিত রায়। এর আগে তাঁর সন্ধানে কালীঘাটের কার্যালয়, বেহালার বাড়ি ও শ্রীরামপুরের শ্বশুরবাড়িতে মধ্যরাতে তল্লাশি চালিয়েছিল পুলিশ।
তদন্তকারীদের দাবি, নজর এড়িয়ে চলতে তিনি নিজের পদবীর ইংরেজি বানান পর্যন্ত বদল করেছিলেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর অস্বাভাবিক লেনদেনের হদিস মিলেছে। শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন খারিজের মাত্র এক ঘণ্টার মধ্যেই কালীঘাটে পৌঁছে এই বড়সড় পদক্ষেপ করল রাজ্য গোয়েন্দা সংস্থা।
কালীঘাটে সিআইডির এই নাটকীয় অভিযান ও হাইভোল্টেজ গ্রেফতারির সমস্ত আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
