আমন মৌসুমে সার না পেয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আমন মৌসুমে সার না পেয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক

“কাজকাম বাদ দিয়ে গতকাল সারাদিনটা আমি সার খুঁজতেছি, টাকা দিয়েও কোথাও পাঁচ কেজি সার আমি পাইনি, এখন আমার অবস্থাটা কি হবে?”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন কুড়িগ্রামের মোঘলবাসা ইউনিয়নের কৃষক ছবির উদ্দিন।

আমন মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পেয়ে বিপাকে পড়েছেন তার মতো অনেকেই।

“কয়দিন আগে ডিজেল নিয়ে ঝামেলায় পড়িছিলাম, এবার সার নিয়ে পড়িছি। কি যে একটা যন্ত্রণা শুরু হইছে। বেশি টাকা দিয়ে সার কিনলি কি পুষাবে?,” এই প্রশ্ন মাগুরার কৃষক প্রহ্লাদ দাসের।

রাজশাহী, নীলফামারী, ঝিনাইদহ এবং যশোর জেলার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে সার নিয়ে সংকটের এমন চিত্রই পাওয়া গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *