স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে দুর্গামূর্তি উপহার দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ছবির উৎস, Facebook/Bageshwar Dham Sarkar

ছবির ক্যাপশান, স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে দুর্গামূর্তি উপহার দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

“বাইরে থেকে কে কী বলল তাতে এত চিন্তা কিসের?” সাতই সেপ্টেম্বর একটি সাংবাদিক সম্মেলন থেকে স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর ধাম বাবা’ নামেও পরিচিত।

হাওড়া জেলার লিলুয়ার একটি সভায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গে দুর্গা পুজোয় প্যান্ডেলের কাছে আমিষ ভোজন করা হয়। এটি ঘৃণ্য খাবার, আমি চাই পশ্চিমবঙ্গের মানুষ এটিকে বহিষ্কার করুন।”

এই বক্তব্যের পরেই পশ্চিমবঙ্গজুড়ে সমাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

যারা ‘নবরাত্রিতে’ আমিষ খায় তাদের ‘পাখণ্ডি’ বলে সম্বোধন করেন ওই স্বঘোষিত ধর্মগুরু। সংস্কৃত ভাষায় পাখন্ডি শব্দের অর্থ- ভণ্ড বা দুরাচারী ব্যক্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *