ছবিতে আওয়ামী লীগের পতাকা বিক্রি করতে দেখা যাচ্ছে একজন হকারকে। ছবিটি ২০২৪ সালের জুনে তোলা।

ছবির উৎস, LightRocket via Getty Images

ছবির ক্যাপশান, ছবিতে আওয়ামী লীগের পতাকা বিক্রি করতে দেখা যাচ্ছে একজন হকারকে। ছবিটি ২০২৪ সালের জুনে তোলা।

Published

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ‘শেখ হাসিনার অনুপস্থিতিতে কে দলের সভাপতি হবেন’- এই ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হয়েছে, আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে টেলিফোনে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের জের ধরেই নতুন করে এ বিতর্ক সামনে এসেছে। রবিবার এটি প্রকাশ করেছে দ্য ওয়াল।

ওই সাক্ষাৎকারে দলের সাংগঠনিক দায়িত্ব বিষয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন তার অনুপস্থিতিতে শেখ সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন।

তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন এবং দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ গত কিছুদিন ধরে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে সম্ভাব্য নেতা হিসেবে সামাজিক মাধ্যমে তুলে ধরে আসছেন।

আবার ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতৃত্ব পুনর্গঠনে সম্ভাব্য হিসেবে এতদিন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কিংবা সজিব ওয়াজেদ জয়সহ কয়েকজনের নাম কর্মী সমর্থকদের মধ্যে আলোচনায় ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *