বাবা-মার সাথে কন্যা সন্তান

ছবির উৎস, SOPA Images via Getty Images

ছবির ক্যাপশান, আইনজীবীরা বলছেন, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তরের যে আইনে সংশোধনী এসেছে সেটি বাংলাদেশের সকল ধর্মের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য

সম্পত্তি দান করার পরেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেটি ভোগ করার অধিকার রাখতে পারবেন এমন বিধান রেখে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ জাতীয় সংসদ অধিবেশনে পাস হয়। তবে এটি পাস হওয়ার পর থেকেই সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

বর্তমানে প্রচলিত ‘দ্যা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২ অথবা সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২’ অনুযায়ী, কেউ সম্পত্তি দান করার সাথে সাথে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। যে কারণে বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি লিখে দেয়ার পর অনেক সময় অসহায় হয়ে পড়েন।

তবে নতুন সংশোধিত এই আইনে বলা হয়েছে, সম্পত্তি দান করলেও জীবদ্দশার বাবা-মায়ের সেই সম্পত্তিতে অধিকার অব্যাহত থাকবে।

রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনটিতে নতুন এই সংশোধনীর বিল জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করলে বিরোধী দলের সংসদ সদস্যরা এটিকে কোরআন-সুন্নাহর বিরোধী বলে প্রতিবাদ করেন। তবে পরে কন্ঠভোটে বিলটি পাস হয়।

প্রশ্ন উঠছে, আইনের এই সংশোধনীর ফলে কী পরিবর্তন হচ্ছে? দাতা বা গ্রহীতা কী দান করা সম্পত্তি বিক্রি করতে পারবেন? সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিরোধী দলের আপত্তি কেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *