দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla

কলকাতা: মিলন মেলায় পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় আদৌ পুজোতে কি বদল? সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ‘বদলের বাংলায়’ এবারের দুর্গাপুজোয়  বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মুখ্যমন্ত্রী।

এবারের পুজোয় কোন কোন বিষয়ে ‘না’?

  • বিগত দিনের মতো পুজো করতে হাইকোর্টে যেতে হবে না। পুজোর অনুমতি পেতে সহজ পোর্টাল করেছে রাজ্য সরকার : শুভেন্দু
  • এবারের পুজোয় হচ্ছে না কার্নিভাল, উদ্বোধন অনুষ্ঠানে থাকছে ড্রোন শো: শুভেন্দু
  • মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা কর্মসূচি। ইডেন গার্ডেন্সে ৪ ঘণ্টার ড্রোন শো হবে: শুভেন্দু
  • ভাসানে ক্রেনে ‘না’ রাজ্য সরকারের। বিসর্জন ঘাটে ক্রেনের ব্যবহার করা যাবে না: শুভেন্দু
  • মাতৃপক্ষ শুরু হওয়ার আগে পুজোর উদ্বোধন নয়। পিতৃপক্ষে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না: শুভেন্দু
  • পুজো ও বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ: শুভেন্দু
  • কলকাতার ১৩টি বড় রাস্তা আটকে পুজো করা যাবে না: শুভেন্দু
  • জাতীয় সড়ক আটকে পুজো করা যাবে না: শুভেন্দু
    পুজোয় যাতে কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে, সেই কথা মাথায় রেখেই এই অবস্থান নিয়েছে প্রশাসন। পাশাপাশি, মা দুর্গার প্রতি মানুষের অকৃত্রিম আস্থা ও বাংলার ঐতিহ্যকে কোনওভাবেই ক্ষুণ্ণ করা যাবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন। প্রতিমা, প্যান্ডেল বা থিম নির্মাণে এমন কিছু করা যাবে না যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *