সাকেত পুলিশ স্টেশনে শাহীনের করা একটি ভিডিও থেকে গোটা ঘটনা জানা যায়।

ছবির উৎস, X/4PM News Network

ছবির ক্যাপশান, সাংবাদিক শাহীন খান অভিযোগ করেছেন যে দিল্লি পুলিশ তার ওপর হামলা চালিয়েছেন

Published

পড়ার সময়: ৫ মিনিট

দিল্লির পুলিশ দুই জন নারী সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তারা দুইজনই মুসলমান এবং তাদের ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে অত্যাচার করেছে পুলিশ- এমনই অভিযোগ করেছেন ডিজিটাল সংবাদমাধ্যম ‘৪পিএম’ -এ কর্মরত দুই নারী সাংবাদিক।

বৃহস্পতিবার রাত থেকেই অভিযোগকারী দুই জন সাংবাদিকদের একজনের রেকর্ড করা ভিডিও ভাইরাল হয়ে গেছে।

সাংবাদিক সাহিন খান ও নাফিজা খান অভিযোগ করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে প্রশ্ন করায় তাদের ধর্ম চিহ্নিত করে দিল্লির সাকেত পুলিশ স্টেশনে তাদের হেনস্থা করা হয়। তারা সামাজিক মাধ্যমে ভিডিও করে পুলিশের কথিত অত্যাচারের প্রমাণ স্বরূপ তাদের শরীরে লাঠির দাগ দেখান।

এরপরেই সাকেত পুলিশ স্টেশনে বিভিন্ন ছাত্র সংগঠন জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গোটা ঘটনায় এফআইআর দায়ের করতে অস্বীকার করছে পুলিশ।

প্রেস ক্লাব অব ইন্ডিয়াও এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *