Malbazar: ধান পাকতেই হাতির উপদ্রব বারছে মালবাজার মহকুমা জুরে। আর জমির ধান পাহারা দিতে রাতে জমিতে পাহারা দিয়ে থাকে গ্রামের মানুষ থেকে কৃষককেরা। আর এতেই বিপদ ঘটছে মাঝে মধ্যেই। 
রাতের বেলায় ধান খেতে হাতি ঢুকলেই গ্রামের মানুষ বা কৃষককেরা নিজেরাই হাতি তাড়াতে যায়। আর এতেই বিপদ ঘটে। গত সোমবারও নাগরাকাটায় জমির ধান রক্ষার্থে হাতি তাড়াতে গিয়ে, হাতির আক্রমণে এক কৃষক এর মৃত্যু হয়। 
 তাই এবার বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসি সহ কৃষকদের সাবধান করলো বন দপ্তর।  গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের নর্থ রেঞ্জের 
উদ্যোগে হাতি ও বন্যপ্রাণ সংঘাত রুখতে মাইকিং চালসা এবং নাগরাকাটায় মাইকিং চলছে। 
বন দপ্তরের বক্তব্য, জমিতে হাতি ঢুকলে  নিজ উদ্যোগে হাতি তাড়াতে কেউ যাবেন না। বন দপ্তর কে খবর দিন। জমির ক্ষতি করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণও পাবে কৃষকেরা। রাতে অন্ধকারে বারির বাইরে একাকি কেউ বের হবেন না। এই ভাবে বন দপ্তরের পক্ষ থেকে চালসা, নাগরাকাটা এলাকার বিভিন্ন জায়গায় চলছে মাইকিং৷ 

Select Live Blog: 
Breaking News LIVE Update: শিয়ালদা-ডাউন ক্যানিং লোকালে মহিলা কামরায় ধোঁয়া, আতঙ্ক-হুড়োহুড়ি…
Live Blog Date: 
Wednesday, October 22, 2025 – 10:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *