সচিবালয়ে অবস্থিত বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়
ছবির ক্যাপশান, সচিবালয়ে অবস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়েই সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি ও সংকট সামনে এসেছে।

বাংলাদেশে গ্যাস বিদ্যুৎ নিয়ে বহুদিন এরকম ভোগান্তির মধ্যে পড়েনি সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে চলমান সংকটের জন্য এলএনজি টার্মিনালে দুর্ঘটনা, ইরান যুদ্ধ এবং অতীতের সরকারের নীতির উপর দায় চাপানো হয়েছে।

বিশ্লেষকদের অনেকেই অতীতের সরকারের নীতি এবং দুর্ঘটনার দায়ের সঙ্গে বর্তমান সরকারের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলছেন। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বর্তমান তীব্র লোডশেডিংয়ের জন্য একদিকে জ্বালানি সংকট অন্যদিকে সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা দুটোই দায়ী।

বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যস্ত গ্রাম থেকে শহর। অচলাবস্থা সৃষ্টি হয়েছে শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্যে। ঘন ঘন লোডশেডিং মারাত্মক ভোগান্তির কারণ হয়েছে সাধারণ মানুষের জন্য। বৃহস্পতিবার বিকেলেও সারাদেশে লোডশেডিং সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এ বছর দশই অগাস্টে সর্বোচ্চ তিন হাজার সাতশ সাতান্ন মেগাওয়াট লোডশেডিং হয়েছিল।

বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি খাত মূল্যায়ন করে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, ছয় মাস কোনো সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত সময় নয়। কিন্তু পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার দুর্বলতা আছে বলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *