তিব্বত থেকে তোলা এই ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে মানস সরোবর ও কৈলাস পর্বত।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, একই ফ্রেমে মানস সরোবর ও কৈলাস পর্বত

    • Author, মরিয়ম সুলতানা
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় নীল জলরাশির এক হ্রদ মানস সরোবর। এর পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে কৈলাস পর্বত। বছরের বড় একটা সময় তুষার আর বরফে ঢাকা থাকে পৃথিবীর অন্যতম দুর্গম এই জায়গাটি।

দুর্গম উঁচু পাহাড়ি পথ, সঙ্গে তীব্র ঠান্ডা, চরম আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতাসহ নানা কারণে কৈলাস-মানস সরোবরে পৌঁছানো অতটা সহজ নয়।

তারপরও শত শত বছর ধরে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে যান এই অঞ্চলে। তাদের কেউ কৈলাস পর্বত প্রদক্ষিণ করেন, কেউ যান কেবল মানস সরোবরের তীরে।

কারও কারও উদ্দেশ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখা হলেও বেশিরভাগ মানুষই যান ধর্মীয় কারণে। এই স্থানটি হিন্দু, বৌদ্ধ, জৈন ও তিব্বতের প্রাচীন বন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র।

যদিও কৈলাস নিয়ে এই চার ধর্মের বিশ্বাসের গল্প এক নয়। কোনো ধর্মে কৈলাস মানে দেবতার আবাস, কারও কাছে এটি আবার আধ্যাত্মিক সাধনার পবিত্র ভূমি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *