কৈলাস মানস সরোবর

ছবির উৎস, Krishna Adhikari

ছবির ক্যাপশান, কৈলাস মানস সরোবরে প্রতিবছর বহু পর্যটক যান

“কৈলাস পর্বতের এক ঝলক দেখার পর মনে হয়েছিল আর সত্যিই কিছু চাওয়ার থাকতে পারে না। সেই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না,” বলছিলেন কলকাতার নিউটাউনের বাসিন্দা তাপস চ্যাটার্জী।

ভারত সরকারের উদ্যোগে চলতি বছরের কৈলাস ও মানস সরোবর যাত্রা সেরে ফিরেছেন তিনি।

নাথু লা পাস হয়ে মানস সরোবর গিয়েছিলেন, সঙ্গে ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫ থেকে ৭০ বছর বয়সের যাত্রীরা। যাদের সকলের একটাই গন্তব্য- কৈলাস মানস সরোবর

ইন্ডিয়ান অয়েলের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা জানিয়েছেন, এটা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।

তিনি বলছিলেন, “৪০ বছর আগে আমার অফিসের একজন সিনিয়রের তোলা ছবিতে কৈলাস পর্বতের ছবি দেখে ঠিক করেছিলাম আমিও যাব। ২০১৭ সালে অবসরে যাওয়ার পর নানা কারণে যাওয়া হয়নি। এবছর সুযোগটা মিস করতে চাইনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *