ইউনিফর্ম পরা তিনজন মেয়ে শিক্ষার্থী উল্লাস করছে। দুই পাশের দুই জন মুখের কাছে একটি করে হাত নিয়ে হেসে চিৎকারের ভঙ্গি করছে। মাঝখানের জন দুই পাশে দুটি হাত ছড়িয়ে রেখে হাসছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মাধ্যমিক শেষ করেও বিদেশে লেখাপড়া করতে যান অনেক শিক্ষার্থী, প্রতীকী ছবি

“এসএসসি পাশ করেই কি বিদেশে লেখাপড়া করতে যাওয়া যায়? সেখানে বাংলাদেশের এই রেজাল্টের গুরুত্ব কতটা? নাকি গিয়ে আবার নিচের ক্লাসে ভর্তি হতে হবে?”

এই প্রশ্নগুলো কুমিল্লার শিক্ষার্থী জিসান চৌধুরীর। কদিন আগেই এসএসসি বা মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন তিনি।

ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া, কলেজ বাছাইয়ের মতো বিষয়গুলোর পাশাপাশি বিদেশে লেখাপড়ার মতো বিকল্প নিয়েও খোঁজখবর রাখছেন এই শিক্ষার্থী।

বিশ্বজুড়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিষয়টি নতুন নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এই সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

একসময় বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকাংশই স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে লেখাপড়া করতে বিদেশে গেলেও, বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও যাওয়ার প্রবণতা বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *