'অবিশ্বাস্য বাজে', 'ভয়ানক', 'আপসেট'- আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে উঠে এলো বাংলাদেশের ডারউইন জয়

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, ‘অবিশ্বাস্য বাজে’, ‘ভয়ানক’, ‘আপসেট’- আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে উঠে এলো বাংলাদেশের ডারউইন জয়

Published

পড়ার সময়: ৫ মিনিট

‘গবস্ম্যাকিং শ্যাম্বলস’ – দ্য অস্ট্রেলিয়ান ঠিক এভাবেই বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে উপস্থাপন করেছে।

গবস্ম্যাকিং শব্দটি মূলত একটি ব্রিটিশ স্ল্যাং, খুবই অনানুষ্ঠানিক ও কথ্য ভাষায় ব্যবহৃত হয়। এর অর্থ হতবাক করে দেওয়ার মতো বা অবিশ্বাস্য।

আর শ্যাম্বলস বলতে বোঝায় চরম বেহালবা বিশৃঙ্খল অবস্থা। অর্থাৎ ‘গবস্ম্যাকিং শ্যাম্বলস’ বলতে ‘চরম হযবরল অবস্থা’ বোঝানো হয়েছে।

দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এ হারকে তার প্রাপ্য মূল্যায়ন করতে হবে – কারণ এটি একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় অঘটন এবং অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে লজ্জাজনক পরাজয়গুলোর একটি।

রবার্ট ক্র্যাডকের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাছে নয় উইকেটের হারে টেস্ট ক্রিকেটের সম্ভবত সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *