১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দুই দিন পর ঢাকায় একটি সংবাদ সম্মেলনে তারেক রহমান রহমান আঙ্গুল উচিয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন

ছবির উৎস, Sajjad HUSSAIN / AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক দেড় বছর পর চলতি ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। প্রায় দুই দশক পর আবার ক্ষমতায় আসা বিএনপি সরকারের ছয় মাস পূর্তি হয়েছে।

গত ১৭ই ফেব্রুয়ারি শপথ নেওয়ার এক দিন পর তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিন অগ্রাধিকার ঠিক করে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

এরপর কেটেছে ১৮০ দিন। স্বাভাবিকভাবেই সেই অগ্রাধিকারের বিষয়গুলো কতখানি বাস্তবায়ন হয়েছে, ছয়মাস পরে সেই প্রশ্নই সামনে আসছে।

কেননা, গত ছয় মাসে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক প্রক্রিয়া দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপি সরকারের বেশ কিছু পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *