২০১৯ সালের ৩০শে জুন দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) উত্তর কোরিয়ার নেতা কিম জং আন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৯ সালের ৩০শে জুন দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) উত্তর কোরিয়ার নেতা কিম জং আন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে’ তার দেশ। সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেছেন, সম্প্রতি ইরানের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’ করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়া।

ট্রাম্প লিখেছেন, “এই মহড়াগুলো শুধু যে ব্যয়বহুল তা-ই নয়, ‘বরাবরের মতো’ এর বড় অংশের খরচ যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়। একই সঙ্গে এগুলো পুরোপুরি অনুচিত ও বৈরী একটি বার্তা দেয়।”

তবে, সোল (দক্ষিণ কোরিয়ার রাজধানী) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘নির্ধারিত সূচি অনুযায়ী’ চলবে।

কিন্তু এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং (উত্তর কোরিয়ার রাজধানী)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *