দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ছবি

ছবির উৎস, Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ছবি

ভারতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে জেন-জি প্রজন্মের বিক্ষোভ দিন কয়েক আগেই শেষ হয়েছে। তবে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে একই ধরনের বিক্ষোভ চলছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে।

এই দুই আন্দোলনের মূল বিষয়গুলো একই এবং সমস্যাটা যে শুধুমাত্র জেন জি-দের তা কিন্তু নয়। দেশের গোটা তরুণ প্রজন্মই একই সমস্যার সঙ্গে যুঝছে।

অথচ জেন-জি সহ সেই তরুণ শক্তির উপর ভর করেই ভারত নিজেদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ থেকে লাভবান হয়ে উন্নত দেশগুলোর তালিকায় যোগ দেওয়ার কথা ভাবে।

‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনবিন্যাস ভিত্তিক লাভ হল এমন একটি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ, যেখানে কর্মক্ষম (১৫ থেকে ৬৪ বছর বয়সী) মানুষের সংখ্যা কর্মক্ষম নন (১৪র কম, ৬৫র বেশি) – এমন নাগরিকদের সংখ্যার থেকে বেশি হয়।

বিশেষজ্ঞদের মতে, দেশের জনবিন্যাস থেকে কোনো দেশ তখনই লাভবান হতে পারে যখন সে দেশের প্রচুর মানুষের হাতে ভাল চাকরি থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *