শেখ মুজিবুর রহমান (১৯৭২ সালে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেবার সময় তোলা ছবি)
ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান (১৯৭২ সালে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তোলা ছবি)

স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় প্রথমবার সামরিক অভ্যুত্থান দেখে বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ভোরে সংঘটিত ওই অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।

এমন একটি সময় এই অভ্যুত্থানের পরিকল্পনা করা হয়, যখন দেশটিতে রীতিমত অস্থির পরিস্থিতি বিরাজ করছিল।

বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল)। চারটি ছাড়া অন্যসব সংবাদপত্রের প্রকাশনা বাতিল করা হয়েছিল।

সেইসঙ্গে, দুর্নীতি-লুটপাট ও চুরি-ডাকাতির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছিল।

এর মধ্যেই দল নিষিদ্ধ এবং নেতাকর্মীদের ‘বিনা বিচারে হত্যা ও গ্রেফতারের’ প্রতিবাদে সরকারের বিরুদ্ধে নানান তৎপরতা শুরু করে চরমপন্থী বিভিন্ন সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *