আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।

জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এসময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের বিভিন্ন দলের নেতারা।

এর আগে জোটের বৈঠকে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেওয়া হলো।

অলি আহমদ এলডিপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশ নিল জোটটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *