১০ই আগস্ট বিরজু কেওটের স্ত্রীর সঙ্গে দেখা করে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ছবির উৎস, x/@BJP4Bengal

ছবির ক্যাপশান, ১০ই অগাস্ট বিরজু কেওটের স্ত্রীর সঙ্গে দেখা করে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে এক তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশ হেফাজতে মৃত্যুর পরে তার বাড়িতে যাওয়ার পথে মমতা ব্যানার্জীর গাড়িতে যে আক্রমণ হয়েছে, তা নিয়ে বিক্ষোভে নেমেছেন মমতা ব্যানার্জী ঘনিষ্ঠ নেতা কর্মীরা। রাজ্য বিধানসভার সামনে প্ল্যাকার্ড হাতে সোমবার তারা বিক্ষোভ দেখান।

ঘটনার সূত্রপাত পুলিশ হেফাজতে একটি মৃত্যুকে ঘিরে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হালিশহর থানার লক-আপে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কেওট-এর মৃত্যুর খবর আসে আটই অগাস্ট, শনিবার।

পরের দিন রোববার বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কাঁচরাপাড়ায় মৃতের বাড়িতে যাওয়ার সময়ে হালিশহরের কাছে আক্রমণের শিকার হন মমতা ব্যানার্জী। তার উদ্দেশ্যে ‘চোর’ ও ‘ডাকাতরানী’ স্লোগান তোলা হয় বলে অভিযোগ।

একই সঙ্গে তার গাড়ি লক্ষ্য করে ইট, পাটকেল, কাদা ও জুতো ছোঁড়া হয়। এই ঘটনায় রাজ্য সরকারের উপরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী ঘনিষ্ঠরা।

যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার মৃত ওই তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ও একাধিক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *