Birbhum: বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শেখ আব্বাস উদ্দিন, বাড়ি সিউড়ির মাদ্রাসা পল্লীতে। পেশায় তিনি ফল বিক্রেতা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটা নাগাদ আব্বাস উদ্দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন, এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে খবর আসে যে, বাসস্ট্যান্ড এলাকায় তাঁর দেহ পড়ে আছে। পরিবারের সদস্যরা গিয়ে দেখেন, দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, আব্বাসের ঘনিষ্ঠ বন্ধু সুমন গতকাল সকালে ফোন করে তাকে ডেকেছিল। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার দাবি করেছে, সুমনকেই জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। পুলিস ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, এটি খুনের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

Select Live Blog: 
Breaking News LIVE Update: '৯৯ শতাংশ বলে যাচ্ছি, ময়নাতে আমিই প্রার্থী'! ভোটের আগেই আত্মবিশ্বাসী অশোক দিন্দা…
Live Blog Date: 
Monday, October 20, 2025 – 09:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *