অত্যাবশ্যকীয় তালিকায় থাকা ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অত্যাবশ্যকীয় তালিকায় থাকা ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

“মায়ের ডায়াবেটিস-আর্থ্রাইটিস, বাবার হার্টে সমস্যাসহ আরও রোগ – নিয়মিত ডাক্তার দেখানো, ওষুধ কেনা, টেস্ট করা – এর মধ্যেই আছি। মাসে অন্তত ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়, মাঝেমধ্যে আরও বেশি।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাজহারুল ইসলাম।

পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় মিটিয়ে স্বাভাবিক জীবনযাপন অনেকটাই কষ্টসাধ্য তার জন্য। তিনি বলেন, “আমার দুটি ছোট বাচ্চা আছে, ওদের পেছনেও খরচ বাড়ছে- নিয়মিত সংসার খরচ তো রয়েছেই।”

বাংলাদেশে এমনিতেই চলছে উচ্চ মূল্যস্ফীতি, তার সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ চিকিৎসা ব্যয়। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কাছে চিকিৎসা ব্যয় অনেকটা ভীতির কারণ হয়ে উঠেছে।

এর মধ্যে চলতি মাসেই মন্ত্রিসভা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তৈরি করা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিল করার সিদ্ধান্ত নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *