জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন- জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামায়াত যেন সমালোচনা করে। চব্বিশের আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে।

দলটির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনও রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *