৩০ বছর ধরে এই ভারতীয় পর্বতারোহীর মৃতদেহ পড়ে আছে এভারেস্ট চূড়ার কাছে

ছবির উৎস, Supplied

ছবির ক্যাপশান, ৩০ বছর ধরে এই ভারতীয় পর্বতারোহীর মৃতদেহ পড়ে আছে এভারেস্ট চূড়ার কাছে

Published

পড়ার সময়: ৬ মিনিট

মাউন্ট এভারেস্টের চূড়ার কাছে একটি পাথরের খাঁজে ৩০ বছর ধরে পড়ে আছে ‘গ্রিন বুটস’ নামে পরিচিত একটি মৃতদেহ।

১৯৯৬ সালে মারা যাওয়া এক ভারতীয় পর্বতারোহীর পরা এই ‘বুট’ বা সবুজ রঙের জুতা বহু বছর ধরে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের চূড়ায় ওঠার পথে বহু পর্বতারোহীর জন্য একটি ভয়াবহ কিন্তু পরিচিত পথচিহ্ন হয়ে ছিল।

এখন ভারত একটি বিশেষজ্ঞ হাই-অল্টিটিউড (অতি উচ্চতা) উদ্ধারকারী দল খুঁজছে, যারা খুব জটিল ও ঝুঁকিপূর্ণ একটি অভিযান চালিয়ে মৃতদেহটি উদ্ধার করতে পারবে।

ভারতীয় কর্তৃপক্ষের ধারণা, ‘গ্রিন বুটস’ আসলে দোরজে মোরুপের দেহ। এটি এভারেস্টে বরফের নিচে পড়ে থাকা শত শত মৃতদেহের মধ্যে সম্ভবত সবচেয়ে পরিচিত।

তাদের আশা, এত বছর পর তারা মোরুপের দেহ তার পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারবেন, যারা কখনোই তার বাড়ি ফেরার আশা ছাড়েননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *