বাজেটে শিক্ষিত ও কর্মহীন যুবকদের জন্য ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাজেটে শিক্ষিত ও কর্মহীন যুবকদের জন্য ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকে এই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছনো শুরু হবে।

স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের প্রশ্ন, কবে থেকে আবেদন শুরু হবে? কবে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? কারণ, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।

বিজেপি সরকার এই বেকার ভাতার নাম দিয়েছে ভরসা কর্মসূচি প্রকল্প। যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা পাওয়া যেতে। অন্যদিকে, বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক-যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

এই প্রকল্পে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে তিন হাজার টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। সূত্রের খবর, পয়লা অক্টোবর থেকেই ‘ভরসা কর্মসূচি’ প্রকল্প চালু হবে। অক্টোবর থেকেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে।

অক্টোবরে আবেদন শুরু হলে নভেম্বর থেকে টাকা পেতে শুরু করবেন কর্মহীন গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটরা। তবে ‘যুবশক্তি ভরসা কার্ড’-র কোনও পোর্টাল এখনও চালু হয়নি। পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে অনলাইন পোর্টাল।

প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব থাকবে রাজ্যের যুবকল্যাণ দফতরের হাতে। যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তাঁদের পাশে থাকবে।

Source link