বিভিন্ন কারণে মানব শরীরের পিত্ত থলিতে পাথর জন্মাতে পারে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পিত্তপাথর পরিপাকতন্ত্রের একটি সাধারণ সমস্যা (প্রতিনিধি চিত্র)

“আমার পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। আমি ভেবেছিলাম হয়তো গ্যাস হয়েছে। ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমলো না। অবশেষে পরীক্ষা করানোর পর জানা গেল যে আমার পিত্তথলিতে পাথর রয়েছে।

অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়।

পিত্তথলিতে পাথর জন্মানো বিশ্বজুড়ে পরিপাকতন্ত্রের একটি সাধারণ রোগ।

এতে আক্রান্ত অনেকের ক্ষেত্রে বছরের পর বছর কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু কারও কারও ক্ষেত্রে এটি তীব্র ব্যথা, সংক্রমণ, জন্ডিস এবং প্রদাহের মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।

যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিকভাবে চিকিৎসা করা হয়, তবে সম্পূর্ণরূপে এর নিরাময় সম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *