বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ৫ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের আয়োজন করছে বেসরকারি সংস্থা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং ফোরামটির কার্যক্রম বা বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তার ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার নয়াদিল্লির কাছে ভারতের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়েছিল।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি একটি বেসরকারি উদ্যোগ এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *