প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল মরক্কো। দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ঘানার পর মরক্কো এখন বিশ্বচ্যাম্পিয়ন। যুব ফুটবল বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে আসা হটফেভারিট আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো।

চিলিতে ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ায় সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্টেডিয়ামে। সোমবার ভোরে ফাইনালে মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি। বনে যান মরক্কোর প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক।

ম্যাচের শুরুতেই লিড এনে দেন জাবিরি। তার ১২ মিনিটের ফ্রি কিক থেকে নেয়া দারুন শটে আর্জেন্টিনার জালে প্রথম বল পাঠায় মরক্কো। সঙ্গে নিয়ন্ত্রণে নেন ঝুলিতে সবচেয়ে বেশি ট্রফি থাকা শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালটিরও। ২২ মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগ হারায়।

জয়ের নায়ক জাবিরি

 

প্রথমার্ধেই মরক্কো করে দেখায় বাজিমাত। ২৮ মিনিটে জাবিরি করেন দ্বিতীয় গোল। সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়ে যায় বিজয়উল্লাস। দ্রুতগতির কাউন্টার আক্রমণ থেকে অথমান্নে মাম্মার দেয়া ক্রস থেকে জাবিরির নেয়া শট আর্জেন্টিনার জাল ভেদ করে ফেলে। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুদল।

দ্বিতিয়ার্ধে চেষ্টার পরেও মরক্কোর প্রাচীর ভেদ করতে পারে নি আর্জেন্টিনা। যদিও বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা ছিল অনেক ওপরে। আর্জেন্টাইনদের পায়ে ৭৬ শতাংশ বল ছিল। ২০ টি শট নিয়েও ব্যর্থ হয়েছে আর্জেন্টাইন যুবারা। উল্টো যতোবার জাবিরিদের পায়ে বল এসেছে ততবারই চাপে পরেছে আর্জেন্টিনা। আলবেসেলেস্তারা শেষপর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে।

ফিফা ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ আয়োজনের পর থেকে অনেক তারকা ফুটবলার দের ফুটবল বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডের মতো তারকা এই মঞ্চে জ্বলে উঠেছিল। তাদের মতো তারকা বনে যাওয়ার সিড়িতে যোগ হচ্ছে এইবার ইয়াসির জাবিরির নামটাও।

দ্বিতীয় আফ্রিকান দেশ ও নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে মরক্কো



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *