যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

    • Author, বার্নড ডেবুসম্যান জুনিয়র,হোয়াইট হাউজ রিপোর্টার, এয়ার ফোর্স ওয়ান এবং জেমস চ্যাটার
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

ইরানের ওপর “ব্যাপক” হামলার পরিকল্পনা বাতিল করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকে তেহরানের সাথে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে।

রোববার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের তিনি বলেন, “হামলাটা কত বড় হতে যাচ্ছিল তা তারা জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখছিল। আমরা এখন তাদের সাথে আলোচনার কথা বলছি। যেটি আগামীকাল (সোমবার) বিকেল থেকে শুরু হবে।”

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, একটি সমঝোতার “মানদণ্ডের বিষয়ে” উভয় পক্ষ একমত হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের অনুরোধেই তিনি হামলা স্থগিত করতে রাজী হয়েছেন।

তবে, ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট বারবারই বলে আসছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটার খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *