ইরানে নতুন করে হামলা চালানোর আগে ইরাকের পূর্বাঞ্চলে দেশটির একটি মিলিশিয়া ঘাঁটিতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র (পুরনো ছবি)

ছবির উৎস, CENTCOM/X

ছবির ক্যাপশান, ইরানে নতুন করে হামলা চালানোর আগে ইরাকের পূর্বাঞ্চলে দেশটির একটি মিলিশিয়া ঘাঁটিতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র – ফাইল ছবি

    • Author, জুড শিরিন এবং হেলেন সুলিভ্যান, বিবিসি নিউজ
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘অতর্কিত হামলা চেষ্টার প্রতিশোধ হিসেবে’ ইরানের বিরুদ্ধে নতুন করে ‘ব্যাপক’ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড ‘সেন্টকম’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে হামলা স্থগিতের পাঁচ দিনের মাথায় আবারও ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম বলেছে, গত মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ইরানি বাহিনী যে হামলা চালিয়েছে, তার একটি “শক্তিশালী জবাব” হিসেবেই বৃহস্পতিবার তাদের ওপর পুনরায় আক্রমণ শুরু হয়েছে।

তবে হামলায় ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এমন এক সময় নতুন এ হামলার ঘটনাটি ঘটলো, যার ঠিক একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিক একটি আধা-সামরিক ইরাকি বাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ হামলা চালায় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রে সেনারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *