লালগোলা: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শয়ে শয়ে পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া যায়য। এবার মিলল পুরুষ বিধবার খোঁজ। দিনের পর দিন যোগ্য দাবিদারকে বঞ্চিত করে এক পুরুষের অ্য়াকাউন্টে বিধবা ভাতার টাকা ঢুকছে বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলায়। বঞ্চিত হচ্ছেন রোহেনা বিবি!

লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা রেহেনা বিবি। বছর পাঁচেক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। প্রতিবেশীরা বলছেন, রোহেনা মানসিক ভারসাম্যহীন। তাঁর আর কোনও রোজগারের উপায় নেই। তিনি বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন। সেই ভাতা দেওয়া শুরুও হয়। কিন্তু সেই টাকা ঢুকছে না রোহেনার অ্যাকাউন্টে।

অভিযোগ, টাকা জমা হচ্ছে এলাকারই বাসিন্দা জাহাঙ্গীর আলম নামের এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ২০২৪ সালে বিষয়টি নজরে আসার পর সুবিচারের আশায় পরিবারটি হন্যে হয়ে ঘুরছে প্রশাসন ও পুলিশের দুয়ারে দুয়ারে। সর্বত্র অভিযোগ জানানোর পরও আজ পর্যন্ত কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।

মাসিক এই ভাতার টাকা পাওয়ার অধিকার যার, সেই রেহেনা বিবি যখন অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন অন্য কারও অ্যাকাউন্টে মাসের পর মাস টাকা ঢোকার কথা জানতে পেরে এই ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কীভাবে এত বড় ভুল বা জালিয়াতি বছরের পর বছর প্রশাসনিক নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও কথা বলতে চাননি।

এলাকার বাসিন্দা মুসাদুকুর আলম জানান, ৬ মাস পর জানা যায়, অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। বিডিও অফিসে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকবার ঘোরাতে থাকেন আধিকারিকরা। থানায় যাওয়া হয়। তাতেও কোনও লাভ হয় না। সালিশির ব্যবস্থা করা হয়। তারপরও সুরাহা হয়নি বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *