পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

ওসি বলেন, আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে ওই ব্যক্তির মরদেহ পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই বাসায় সে টিউশনি করাতো। তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

জানা গেছে, জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া জবির কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *