Relationship: ফ্লার্ট, ডেট, গিফট – সব করেও সম্পর্ক টিকছে না। ডেটিং জগতে এখন নতুন সমস্যা ‘পারফরম্যান্স ফোবিয়া’। ভালো পার্টনার হওয়ার অদৃশ্য চাপে মানুষ প্রেমেই পিছিয়ে যাচ্ছে। জানুন কী এই ফোবিয়া, কেন বাড়ছে এবং এর থেকে বাঁচার উপায়।

Relationship: আগে মানুষের ভয় ছিল ব্রেকআপ নিয়ে। এখন ভয় শুরুই হচ্ছে ডেটিং থেকে। ‘পারফরম্যান্স ফোবিয়া’ হল একধরনের মানসিক চাপ যেখানে মানুষ ক্রমাগত ভাবে – আমি কি ভালো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারব? আমি কি যথেষ্ট মজার? আমার কথায় সে বোর হবে না তো? এই ওভারথিঙ্কিং করতে করতেই অনেকে ডেট ক্যান্সেল করে দেয় বা সম্পর্ক শুর আগেই পিছিয়ে যায়। সোশ্যাল মিডিয়া আর ডেটিং অ্যাপের দুনিয়ায় সবার লাইফ ‘পারফেক্ট’ লাগে। তাই নিজেকে ২৪ ঘন্টা ইন্টারেস্টিং, কেয়ারিং আর পারফেক্ট প্রমাণ করার চাপ তৈরি হয়। একটু ভুল হলেই মনে হয় ‘আমাকে রিজেক্ট করে দেবে’।

*কেন হঠাৎ করে বাড়ছে এই আতঙ্ক?*

এর পেছনে ৩টে বড় কারণ কাজ করছে। প্রথমত ইনস্টাগ্রাম আর টিকটকের কাপল রিলস। সেখানে রোজ সারপ্রাইজ ডেট, দামি গিফট, কিউট ঝগড়া দেখে মনে হয় সবার সম্পর্ক সিনেমার মতো। নিজের সাধারণ জীবন তখন ‘বোরিং’ মনে হয়। দ্বিতীয়ত ডেটিং অ্যাপ। একটা সোয়াইপেই হাজার অপশন। তাই “একে ভালো না লাগলে পরের জন আছে” – এই মেন্টালিটি তৈরি হয়েছে। কেউ আর সময় দিয়ে কাউকে বোঝার ধৈর্য রাখছে না। তৃতীয়ত থেরাপি কালচার। ‘বাউন্ডারি’, ‘রেড ফ্ল্যাগ’, ‘ট্রিগার’ এই শব্দগুলো ভালো। কিন্তু এর অপব্যবহারে ছোটখাটো ভুলকেও মানুষ বড় সমস্যা ভেবে সম্পর্ক থেকে সরে যাচ্ছে।

*কীভাবে বুঝবেন আপনার পারফরম্যান্স ফোবিয়া আছে?*

কিছু কমন লক্ষণ আছে। ডেট ফিক্স হওয়ার ২-৩ দিন আগে থেকেই পেটের মধ্যে গুড়গুড়, ঘুম না আসা। মেসেজের রিপ্লাই দেওয়ার আগে ১০ বার ভাবা যে “এটা লিখলে ও কী ভাববে”। সম্পর্ক একটু গভীর হলেই “আমি এখন সিরিয়াস রিলেশনের জন্য রেডি না” বলে সরে আসা। আর সবসময় মনে হওয়া আমি যথেষ্ট ভালো না, আরও ভালো হতে হবে। এই চিন্তাগুলো যদি রোজ আসে তাহলে বুঝবেন আপনি এই ফোবিয়ার শিকার।

*মনোবিদরা কী বলছেন?*

মনোবিদদের মতে এটা আসলে ‘সোশ্যাল অ্যাংজাইটি’রই নতুন ভার্সন। মানুষ এখন সম্পর্ককেও একটা প্রজেক্টের মতো দেখে। যেখানে রোজ পারফরম্যান্স রিপোর্ট দিতে হবে। কিন্তু বাস্তবে সম্পর্ক মানে রোজকার ছোট ছোট মুহূর্ত। একসাথে চুপ করে বসে থাকা, এক কাপ চা শেয়ার করা, ঝগড়ার পর আবার মানিয়ে নেওয়া। পারফেক্ট হওয়া নয়, আসল হওয়াটাই জরুরি।

*এই ফোবিয়া থেকে বের হওয়ার ৪টি উপায় :*

প্রথমে পারফেক্ট হওয়ার চাপটা মাথা থেকে নামান। পৃথিবীতে কেউ ১০০% ফানি বা ১০% কেয়ারিং হয় না। আপনার আসল ভার্সনটাই সবচেয়ে সুন্দর। দ্বিতীয়ত ফোন দূরে রেখে অফলাইনে সময় কাটান। রিলসের কাপলদের সাথে নিজেকে তুলনা করবেন না। তৃতীয়ত খোলাখুলি কথা বলুন। যদি নার্ভাস লাগে তাহলে পার্টনারকে বলুন “আমি একটু নার্ভাস ফিল করছি”। দেখবেন বেশিরভাগ মানুষই বুঝবে এবং সাপোর্ট করবে। চতুর্থত স্লো ডেটিং করুন। এক সপ্তাহে ৫ জনের সাথে ডেট না করে একজনকে সময় দিন, ধীরে ধীরে জানুন।

মিষ্টি কথা আর দামি গিফট দিয়ে এখন আর কারও মন গলে না। কারণ সবাই মানসিকভাবে ক্লান্ত। মানুষ এখন চায় আসল কানেকশন, যেখানে কোনো প্রেসার থাকবে না। ‘পারফরম্যান্স ফোবিয়া’ আমাদের এটাই শেখাচ্ছে যে সম্পর্কে কোনো স্কোরবোর্ড নেই। ভুল হবে, মান-অভিমান হবে, আবার ঠিকও হয়ে যাবে। সেটাই তো ভালোবাসা।

তাই পরের বার ডেটের আগে ১০ বার না ভেবে শুধু যান। মানুষটাকে জানুন। দেখবেন প্রেমটা অনেক সহজ লাগবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *