FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিকবার রেফারি ও ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে (Argentina) অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নানা মিম দেখা যাচ্ছে। আর্জেন্টিনা দল ও ফিফাকে ব্যঙ্গ করা হচ্ছে।
Argentina Team Trolled: ‘চোরের দলের ফুটবল খেলা কবে?’ গুগলে বা সোশ্যাল মিডিয়ায় এটা লিখে সার্চ করলেই চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচ সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। আর্জেন্টিনাকেই ‘চোরের দল’ বলা হচ্ছে। চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর্জেন্টিনা বনাম মিশর (Argentina vs Egypt) ম্যাচে বিতর্ক তুঙ্গে উঠেছে। ফিফা ও রেফারির বিরুদ্ধে সরব হয়েছে মিশর শিবির। এরপরেই লিওনেল মেসিদের (Lionel Messi) নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। গুগল সার্চেও আর্জেন্টিনাকে ‘চোরের দল’ বলা হচ্ছে। এই কারণেই গুগলের সার্চ অ্যালগরিদম এই কিওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনাকে যুক্ত করে ফেলেছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ফিরে আসছে ইতিহাস
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ বরাবরই উত্তেজক। ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। সেই ম্যাচে তাঁর দুই গোল নিয়েই চার দশক পরেও আলোচনা চলছে। প্রথম গোল ছিল ‘হ্যান্ড অফ গড’ এবং দ্বিতীয় গোল ছিল ‘শতাব্দীর সেরা’। হাত দিয়ে গোল করার জন্য ইংল্যান্ড শিবিরের কাছে আজও খলনায়ক মারাদোনা। চার দশক আগে সেই ম্যাচ হয়েছিল মেক্সিকোর (Mexico) মাটিতে। চলতি বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। তবে এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আটলান্টা স্টেডিয়ামে (Atlanta Stadium)। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করা হচ্ছে। অনেকেই দাবি করছেন, মেসিরা যাতে ফের বিশ্বকাপ ফুটবল জিততে পারেন, সেই লক্ষ্যেই কাজ করে চলেছে ফিফা।
আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে ইংল্যান্ড
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এই দুই দলের লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড। ফলে সেমি-ফাইনাল খেলতে নামার আগে কিছুটা চাপে মেসিরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
