এবার আর শুধু ট্রেন বা বিমানের উপর নির্ভর করতে হবে না। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ভলভো স্পেশাল বাসে পুরী যাওয়ার নতুন পরিষেবাও শুরু করছে শ্যামলী পরিবহণ।

বুধবার করুণাময়ী বাস টার্মিনাস থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সপ্তাহের সাত দিনই এই বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

– বিজ্ঞাপন –

কোন রুটে কত ভাড়া?

  • কলকাতা–দিল্লি: ভাড়া ₹২,৫০০–₹৩,০০০
  • কলকাতা–বেঙ্গালুরু: ভাড়া ₹৪,৫০০, সময় লাগবে প্রায় ৩৫ ঘণ্টা
  • কলকাতা–চেন্নাই: ভাড়া ₹৪,৭০০, সময় লাগবে প্রায় ২৪ ঘণ্টা
  • কলকাতা–পুরী (ভলভো স্পেশাল): ভাড়া ₹১,৫০০–₹২,০০০, সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা

যাত্রীদের জন্য কী কী সুবিধা?

এই বিলাসবহুল বাসগুলিতে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য একাধিক আধুনিক সুবিধা রাখা হয়েছে। যেমন—

  • বায়ো-টয়লেট
  • বালিশ ও চাদর
  • প্রতিটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন
  • স্ন্যাক্স, পানীয় জল, চা ও কফির ব্যবস্থা

শ্যামলী পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ ঘোষ জানিয়েছেন, এই পরিষেবায় যাত্রীরা থ্রি-এসি ট্রেন বা প্রথম শ্রেণির এসির সমতুল্য আরাম পাবেন। দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিষেবার চাহিদা ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই কলকাতা থেকে দূরপাল্লার এই বাস পরিষেবা চালু করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে ট্রেনের টিকিট না পাওয়া বা বিমানের উচ্চ ভাড়ার বিকল্প হিসেবে বহু যাত্রীর কাছে নতুন এই বাস পরিষেবা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছে পরিবহণ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *