নির্বাচনের আগে কমিশনকে দেওয়া হলফনামায় সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল তাঁর মেয়ে ও স্বামীর নামে থাকা কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন! এই অভিযোগ তুলে এবার সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সাঁকরাইলের এক বিজেপি কর্মী সঞ্জিত জানা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল।

বিজেপি কর্মী সঞ্জিতের অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতে প্রিয়া পাল সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়ক হওয়ার পর থেকেই তোলাবাজি শুরু করেন। আর সেই তোলাবাজির টাকায় মেয়ে ও স্বামীর নামে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি কেনেন। ওই টাকায় জমি, বাড়ি মিলিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করেন এই তৃণমূল নেত্রী, এমনটাই অভিযোগ। অভিযোগকারীর দাবি, প্রিয়া পাল এবার বিধানসভা নির্বাচনী হলফনামায় মেয়ে ও স্বামীর নামে থাকা কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব দেখাননি। 

আরও পড়ুন:

সঞ্জিত পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, বিধায়ক হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন প্রিয়া পাল। বিধায়ক হওয়ার আগে প্রিয়া পাল ও তাঁর পরিবারের এসব কিছুই ছিল না বলে দাবি বিজেপির। পরবর্তীতে হু হু করে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *