হজ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ থেকে এবছর সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজ করেছেন, যাদের মধ্যে প্রায় ৭৪ হাজারই হজে গেছেন বেসরকারি এজেন্সির মাধ্যমে

    • Author, তারেকুজ্জামান শিমুল
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published

  • পড়ার সময়: ৯ মিনিট

“হজ করে আসলে মনের সন্তুষ্টির একটা বিষয় থাকে। কিন্তু আমাদের তো সেই অসন্তুষ্টিই রয়ে গেলো। এখন কী এই অসন্তুষ্টি নিয়েই বাকিটা জীবন পার করতে হবে?,” আক্ষেপ করে কথাগুলো বলছিলেন হজ করে সদ্য দেশে ফেরা নজরুল ইসলাম খান।

চাকরির পেনশনের টাকাসহ বছরের পর বছর ধরে জমানো অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে সম্প্রতি তিনি সৌদি আরব গিয়েছিলেন হজ করতে।

কিন্তু হজ শেষে মি. খানের মনে সন্দেহ জন্মে যে, বেসরকারি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি হজে গিয়েছিলেন, পশু কোরবানি না করে তারা সেই টাকা আত্মসাৎ করেছেন।

ফলে হজ সম্পন্ন হয়েছে কি-না, সেটি নিয়েই এখন দুশ্চিন্তায় দিন পার করছেন ষাটোর্ধ্ব এই প্রবীণ।

“এজেন্সি আমাদের বলেছিল যে, কোরবানি হয়ে গেছে, আপনারা এখন মাথা ন্যাড়া করে ফেলেন। তো আমরা সেটা করলাম। পরে রাতে আমাদের সাথে কিছু ইয়াং ছেলে যারা ছিল, তারা সৌদি সরকারের ডিজিটাল সিস্টেম চেক করে দেখে আমাদের কোরবানির কোনো তথ্য সেখানে নেই,” বলেন মি. খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *