চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুন-এর মধ্যে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র-সহ সংশ্লিষ্ট ডিভিশনাল অফিস বা কন্ট্রোলিং ইউনিটে ডাকযোগে পাঠাতে হবে।

– বিজ্ঞাপন –

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফলে উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি না থাকলেও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।

নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। সংস্থার প্রকাশিত সূচি অনুযায়ী, ৬ জুলাই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। এরপর ১২ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ও বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার আগে যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদের সংখ্যা এবং অন্যান্য শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশদ তথ্যের জন্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *