হরপ্পার খননকার্য থেকে পাওয়া বিখ্যাত ভাস্কর্য - 'দ্য ডান্সিং গার্ল'

ছবির উৎস, National Museum of India & Getty Images

ছবির ক্যাপশান, হরপ্পার খননকার্য থেকে পাওয়া বিখ্যাত ভাস্কর্য – ‘দ্য ডান্সিং গার্ল’

লম্বাটে গোল চেহারা, নগ্ন দেহে পেটে হালকা মেদ স্পষ্ট, হাতে চুড়ি ও গলায় হার। কালো রংয়ের যে নারী মূর্তির বিবরণ দেওয়া হচ্ছে, সেটির বয়স আনুমানিক চার হাজার বছরেরও বেশি। সিন্ধু সভ্যতার হরপ্পা ও মহেঞ্জোদারো প্রত্নস্থল খনন করে পাওয়া এই ‘ডান্সিং গার্ল’ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সাম্প্রতিক বিতর্কটির সূচনা ভারতের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা সংক্ষেপে এনসিইআরটি-র নতুন পাঠ্যবইকে ঘিরে। এনসিইআরটি প্রণীত ক্লাস সিক্স-এর সমাজবিজ্ঞান বইতে ওই মূর্তিটির ছবিতে বুক থেকে নিচের বেশকিছু অংশ পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে।

এই বইয়ে ‘সেন্সর’ করা ছবি প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে।

কারো মতে, ডান্সিং গার্ল একটি শিল্পকর্ম এবং এটিকে শ্লীল-অশ্লীলের চশমা পরে বিচার করা উচিত নয়।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই বক্তব্যগুলোকে নিজেই সমর্থন করেন এনসিইআরটি-এর টেক্সটবুক ডেভেলপমেন্ট কমিটির প্রধান মাইকেল ড্যানিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *