নয়াদিল্লি: ভারতীয় বাজারে নতুন স্মার্টওয়াচ Realme Watch S5 লঞ্চ করল রিয়েলমি। স্টাইলিশ ডিজাইন, AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং এবং ইন-বিল্ট GPS-এর মতো আধুনিক ফিচার নিয়ে এসেছে এই স্মার্টওয়াচ। সংস্থার অফিশিয়াল স্টোর থেকে ঘড়িটি কেনা যাবে। এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা

নতুন Realme Watch S5 পাওয়া যাবে রক গ্রে এবং স্যান্ড হোয়াইট—এই দুই রঙে। স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা উজ্জ্বল রোদেও স্পষ্টভাবে দেখা যাবে। প্রিমিয়াম লুক দিতে ব্যবহার করা হয়েছে স্লিম অ্যালুমিনিয়াম বডি এবং ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে Panda Glass

– বিজ্ঞাপন –

মাত্র ৫০ গ্রাম ওজনের এই স্মার্টওয়াচে একাধিক কাস্টমাইজেবল ওয়াচফেস দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪৬০mAh ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জ হতে প্রায় আড়াই ঘণ্টা সময় নেয়।

ফিটনেসপ্রেমীদের জন্য Realme Watch S5-এ রয়েছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড। পাশাপাশি স্বাস্থ্য ও শারীরিক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য একাধিক ফিটনেস ট্র্যাকিং টুলও দেওয়া হয়েছে।

স্মার্টওয়াচটিতে অনবোর্ড স্পিকার ও মাইক্রোফোন থাকায় সরাসরি ব্লুটুথ কলিং করা সম্ভব। এছাড়া আউটডোর অ্যাক্টিভিটির জন্য রয়েছে ইন-বিল্ট GPS সাপোর্ট। জল প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে স্মার্টওয়াচটি 5ATM Water Resistance সার্টিফিকেশন পেয়েছে, ফলে দৈনন্দিন ব্যবহারে জল নিয়ে চিন্তার কারণ নেই।

গোলাকার ডায়াল, উন্নত ফিটনেস ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে Realme Watch S5 মিড-রেঞ্জ স্মার্টওয়াচ সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

অ্যামাজন থেকে আরও অন্যধরনের Realme Watch কিনতে হলে এখানে ক্লিক করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *