উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় এবার আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক। ইতিমধ্যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে জেলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা আগেই বাধ্যতামূলক ছিল। তবে এতদিন তা আধারের সঙ্গে সংযুক্ত ছিল না।

যোগী আদিত্যনাথ সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রেরা আধার-ভিত্তিক বায়োমেট্রিকেই হাজিরা দেবে। যেসব মাদ্রাসায় আধার-ভিত্তিক বায়োমেট্রিকের ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর করা যায়নি, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। ব্যবস্থাটি যাতে দ্রুত চালু করা যায় তা নিশ্চিত করতে মাদ্রাসার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্য হল মাদ্রাসায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। বলা বাহুল্য, এর ফলে যারা শিক্ষাকেন্দ্র ঢুকছে-বেরচ্ছে, তাদের গতিবিধি নজর রাখতে পারবে সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পর্ষদের কর্মীরা বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা নিয়মিত তদারকি করবেন। কারিগরি বা প্রশাসনিক সমস্যার সময়মতো সমাধান নিশ্চিত করবেন। উল্লেখ্য, মাসাধিককাল আগে বারাবাঁকিতে বায়োমেট্রিক হাজিরায় কারচুপির অভিযোগ সামনে এসেছিল। এপ্রিলের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায়— একটি মাদ্রাসায় শিক্ষকদের হাজিরা প্রকৃত বায়োমেট্রিক যাচাইয়ের পরিবর্তে প্লাস্টিক কার্ড ব্যবহার করে নথিভুক্ত হচ্ছে। মনে করা হচ্ছে, ওই ঘটনার জেরেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *