তীব্র ভর্ৎসনা করলেও মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বলেছিলেন, ‘এখনই গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নয়।’ যা খানিকটা স্বস্তি দিয়েছিল অরূপকে। যদিও তিনি তারপরও তদন্তে সহযোগিতা করেননি, এড়িয়েছেন হাজিরা। এই পরিস্থিতিতে এবার রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করলেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী সপ্তাহে মামলার শুনানি। 

মেসি কাণ্ডে একাধিকবার অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। কিন্তু প্রতিবারই তা এড়িয়েছেন তিনি। উলটে রক্ষাকবচের আর্জি দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় মনে করা হয়েছিল, গ্রেপ্তারির ভয়েই লুকোচুরি খেলছেন প্রাক্তন মন্ত্রী। তবে পরবর্তীতে তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, মেসি কাণ্ডে এখনই অরূপকে গ্রেপ্তার করা যাবে না। তবে দেওয়া হয় বেশ কয়েকটি শর্তও। আদালতের নির্দেশ ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ। নিম্ন আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। এর পাশাপাশি মেসির এত কাছাকাছি আসার জন্য প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনাও করে আদালত। কিন্তু রক্ষাকবচ থাকা সত্ত্বেও গতকাল অর্থাৎ ১৫ জুনের হাজিরাও এড়িয়েছেন অরূপ। অরূপকে রক্ষাকবচ দেওয়ার এই সিদ্ধান্তে অখুশি শতদ্রু। তিনি আগেই জানিয়েছিলেন, হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন তিনি। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টেও যাবেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

মঙ্গলবার অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করলেন শতদ্রু দত্তের আইনজীবী। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। তবে গোটা ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল, কোথায় অরূপ? রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেনও পুলিশের সঙ্গে সহযোগিতা করলেন না তিনি? এখন পুলিশ কী পদক্ষেপ করলে, সেদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *