জাপানের কেইতো নাকামুরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে করা প্রথম গোল উদযাপন করছেন জাপানের কেইতো নাকামুরা

Published

পড়ার সময়: ৯ মিনিট

বিশ্বকাপ শুধুমাত্র সেরাদের প্রতিযোগিতা নয়, বরং এটি সেই প্রতিযোগিতাও যেখানে অপ্রত্যাশিত ফলাফল ঘটে থাকে।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এমন কিছু দল আছে যারা ঘনঘন অঘটন তৈরি করে এবং পরাশক্তিদের স্তব্ধ করে দেয়।

ট্রফি জয়ের ফেভারিট তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেনের মতো দলগুলোর ভিড়ে শুরুতে এদের নাম তেমন আলোচনায় থাকে না।

তবে, টুর্নামেন্ট শুরু হতেই বড় দলগুলোকে হারিয়ে সমীকরণ ওলটপালট করে দেয়। ফুটবল পরিভাষায় এ দলগুলোকে ‘ডার্ক হর্স’ বলা হয়ে থাকে।

বলা হচ্ছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো – তিনটি দেশের যৌথ আয়োজনে লড়ছে রেকর্ড ৪৮টি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *