ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

    • Author, জারোস্লাভ লুকিভ
  • Published

  • পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি স্বাক্ষরের সময়সূচী নিয়ে ইরান সন্দেহ প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রোববার চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি হওয়ার পর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ থাকবে।

এ আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তানও জানিয়েছে যে চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা এজন্য ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে।

অবশ্য ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি স্বাক্ষরের সময়সূচী নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন: “সমঝোতা স্মারক স্বাক্ষরের সঠিক তারিখ সম্পর্কে আমাদের অপেক্ষা করতে হবে, তবে এটি আগামীকাল হবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *