রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রমও কয়েক ঘণ্টা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে

ছবির উৎস, Shahriar Meem

ছবির ক্যাপশান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রমও কয়েক ঘণ্টা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে

বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এক নারীর মৃতদেহ আটকে তার ছেলেকে কান ধরে ওঠবস করানোর ঘটনা আলোচনার ঝড় তুলেছে।

ওই ছেলের কান ধরে ওঠবসের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনার জের ধরে কর্মবিরতির ডাক দেওয়া ইন্টার্ন চিকিৎসকরা আজ রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালের কাজে যোগ দেননি বলে জানা গেছে।

শনিবার এ নিয়ে দুই পক্ষের বিরোধে হাসপাতালে জরুরি সেবা বিভাগের কার্যক্রম শনিবার অন্তত তিন ঘণ্টা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, যিনি মারা গেছেন তার ছেলে চিকিৎসকদের মারধর করেছেন এবং পরে এ ঘটনায় মেডিকেল কলেজের ছাত্ররাও জড়িয়ে পড়ে।

“ভিডিও ফুটেজে আমরা দেখেছি চিকিৎসকদের মারধর করা হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করেছি পরিস্থিতি সামাল দিতে। নিহত নারীর ছেলে না আসায় লাশ হ্যান্ডওভার করতে দেরী হয়েছিল,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *