কাতারের দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২২-এর রাউন্ড অব সিক্সটিন (১৬ দলের পর্ব) ফুটবল ম্যাচের আগে নেদারল্যান্ডসের একজন সমর্থক।

ছবির উৎস, Rungroj Yongrit/EPA-EFE/REX/Shutterstock

ইউরোপের মানচিত্র ধরে ওপরে উঠলেই পাওয়া যায় এক সমতল ভূমি। যে দেশটির এক-তৃতীয়াংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠের চেয়ে নিচে, বাঁধ দিয়ে সাগরের পানি আটকে যেখানে মানুষ স্থাবর জমি তৈরি করেছে সেই নেদারল্যান্ডসের ফুটবলীয় দর্শনটাও গড়ে উঠেছে ঠিক একইভাবে; মাঠে জ্যামিতিক স্থান তৈরির কারিগরি দিয়ে।

সাগরের পানি আটকে ভূখণ্ড গড়ে তোলার যে কারিগরি নেদারল্যান্ডসের মানুষ দেখিয়েছে, তাদের ফুটবলের দর্শনটাও তার সাথে অনেকটা মিলে যায়।

লাতিনরা ফুটবলকে দিয়েছে শৈল্পিক রূপ, আর ওলন্দাজরা ফুটবলকে উপহার দিয়েছে আধুনিক জ্যামিতির ব্যাকরণ।

তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে নেদারল্যান্ডস। তিনটিতেই হেরেছে। এই হার শুধু ফলাফল নয়, এটা যেন তাদের পরিচয়ের অংশ হয়ে গেছে।

২০২৬ সালের গ্রীষ্মে আবার সুযোগ আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *