অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথা অনুযায়ী ব্রিফকেসে বাজেট বক্তৃতার কপি নিয়ে সংসদের অধিবেশন কক্ষে যাচ্ছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, PMO Bangladesh

ছবির ক্যাপশান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথা অনুযায়ী ব্রিফকেসে বাজেট বক্তৃতার কপি নিয়ে সংসদের অধিবেশন কক্ষে যাচ্ছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

রাজনৈতিক অঙ্গীকার মাথায় রেখেই প্রস্তাবিত বাজেট সাজিয়েছে বিএনপি সরকার। মূল্যস্ফীতির অব্যাহত চাপ এবং দীর্ঘদিনের নানা সংকটে যখন বিপর্যস্ত অর্থনীতি, সেই অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি জনতুষ্টির বাজেট প্রস্তাব করা হলো বলে বলছেন অর্থনীতিবিদেরা।

অগ্রাধিকার দেওয়া হয়েছে দেশি-বিদেশি বিনিয়োগ এবং কাজের সুযোগ বা কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে। এই চিন্তা থেকে বড় সুবিধা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

অর্থনীতিবিদেরা বলছেন, তারেক রহমানের সরকারের এই প্রথম বাজেটে কর ব্যবস্থাপনার প্রস্তাবে নতুনত্ব আছে। করের আওতা বাড়ানোর বাড়ানোর ভিত্তি কি হবে, এ নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে।

চাল-ডালসহ নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়ে ন্যুনতম পর্যায়ে রাখার প্রস্তাব করা হয়েছে। কর কাঠামোর পরিকল্পনাতেই ব্যবসায়ীদের বিনিয়োগে সুবিধা এবং এক ধরনের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, নিম্ন আয়ের মানুষ ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডসহ অন্তত আট ধরনের নতুন কর্মসূচি যুক্ত করে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *