২০২২ সালের কাতার ফিফা পুরুষ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর উদ্‌যাপন। সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরোর কাঁধে চড়ে বিশ্বকাপ ট্রফি ধরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, এখন পর্যন্ত মাত্র আটটি দেশ বিশ্বকাপের ট্রফি জিতেছে, এর মধ্যে আর্জেন্টিনা রয়েছে যারা তিনবার এই শিরোপা জয় করেছে

    • Author, ফার্নান্দো দুয়ার্তে
    • Role, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

ফিফা পুরুষ বিশ্বকাপের ফলাফল আগে থেকে অনুমান করার চেষ্টা অনেক পুরোনো। আজকাল সুপারকম্পিউটারগুলোও এই দৌড়ে যুক্ত হয়েছে। তাদের পাশাপাশি বাজিগর, বিস্তর জানাশোনা ভক্ত এবং তথাকথিত জ্যোতিষীরাও এতে অংশ নিচ্ছেন।

গত তিনটি আসরে বিজয়ীদের নাম সঠিকভাবে অনুমান করে বেশ খ্যাতি অর্জন করেছেন জার্মান আর্থিক বিশ্লেষক ইয়োআখিম ক্লেমেন্ট। তিনি মনে করেন, শীর্ষ দলগুলোর মধ্যে জয়-পরাজয়ের অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে।

বিবিসি স্পোর্টকে তিনি বলেছেন, নির্দিষ্ট দিনে কোনো দলের ফর্ম বা রেফারির সিদ্ধান্ত আগে থেকে বোঝা যায় না। এমনকি বল পোস্টে না লেগে জালে জড়িয়ে যাওয়ার ভাগ্যও “সম্পূর্ণ অপ্রত্যাশিত”।

তবে অতীতের ইতিহাস বিবেচনা করলে, শিরোপাপ্রত্যাশী দলগুলোর কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। এর মধ্যে কিছু বিষয় বেশ চমকপ্রদ।

বিজয়ীদের ছোট্ট তালিকা

ফুটবলের সবচেয়ে বড় এই আসরে এ পর্যন্ত ৮৪টি দল অংশ নিয়েছে। এর মধ্যে মাত্র আটটি দল ট্রফি ঘরে নিতে পেরেছে। এরা হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং উরুগুয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *