তিয়ানআনমেন স্কোয়ারে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বাঁ) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কনুই স্পর্শ করছেন।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, উত্তর কোরিয়ায় চীনা নেতা শি জিনপিংয়ের সফর একটি কূটনৈতিক মন জয়ের চেষ্টা বলে মনে করা হচ্ছে (ফাইল ফটো)

    • Author, লেইনিজি ব্যারন
    • Role, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

চীনে একাধিক কূটনৈতিক আয়োজনের পর এই সপ্তাহে চীনা নেতা শি জিনপিং নিজেও বিদেশ সফরে যাচ্ছেন -গন্তব্য উত্তর কোরিয়া। বহুল প্রতীক্ষিত ৮ ও ৯ই জুনের এই শীর্ষ বৈঠকটি গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চা-আড্ডা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পরপরই হচ্ছে।

এরপর সরাসরি পিয়ংইয়ংয়ে গিয়ে এবং এটিকে ২০২৬ সালে তার প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়ে শি তার অস্থির প্রতিবেশীর সঙ্গে জোটকে গুরুত্ব দিচ্ছেন।

সিওলভিত্তিক সেজং ইনস্টিটিউটের গবেষণা ফেলো ইউন-জু চোই বলেন, তাদের সম্পর্ক “কৌশলগতভাবে অপরিহার্য, কিন্তু ঘর্ষণহীন নয়”।

খুব সাজানো-গোছানো প্রকাশ্য যোগাযোগের বাইরে, এই বৈঠক বেইজিং ও পিয়ংইয়ং-উভয়ের জন্যই তাদের “রক্তে গড়া” অংশীদারিত্বে নতুন সঞ্চার আনার সুযোগ তৈরি করবে।

সম্পর্কটি বর্ণনা করতে প্রায়ই এই বাক্যাংশটি ব্যবহার করা হয়; সাম্প্রতিক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীও এটি ব্যবহার করেছেন, যদিও অতীত ছিল জটিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *